News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ
Image

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

প্রসঙ্গত, দুই দিন আগে রামনগর এলাকার একটি আবাসনের ফ্ল্যাটে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন শুভ্রজিত চৌধুরী। তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।

শনিবার প্রয়াত শুভ্রজিত চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী, মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মানিক সরকার। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিপিআই(এম)-এর একাধিক নেতা, তাঁরাও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পরবর্তীতে মানিক সরকার ও সিপিআই(এম)-এর প্রতিনিধিদল রামনগর ৪ নম্বর এলাকার বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন এবং বিস্ফোরণে হওয়া ক্ষয়ক্ষতির চিত্র পর্যালোচনা করেন।

এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Releated Posts

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top