News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবসরপ্রাপ্ত কর্মচারিদের আবাস গৃহ ‘আশ্রয়’ পরিদর্শনে রাজ্যপাল
Image

অবসরপ্রাপ্ত কর্মচারিদের আবাস গৃহ ‘আশ্রয়’ পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ২৭ জুন : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আজ সকালে কুঞ্জবনস্থিত অবসরপ্রাপ্ত কর্মচারিদের আবাস গৃহ ‘আশ্রয়’ পরিদর্শন করেন। রাজ্যপাল সেখানে গিয়ে পৌঁছালে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস এবং আবাসিকগণ তাঁকে স্বাগত জানান। রাজ্যপাল আবাসিকদের সঙ্গে মতবিনিময় করেন। রাজ্যপাল আবাসিকদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য উৎসাহিত করেন। সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত থাকার জন্যও তিনি তাদের প্রতি আহ্বান জানান। তিনি আশ্রয় আবাস গৃহের বিভিন্ন সুযোগ সুবিধাগুলিও ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় বিশেষ সচিব আশ্রয় আবাস গৃহের বিভিন্ন সুযোগ সুবিধা এবং আবাসিকদের বিষয়ে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা এল রাঞ্চলও রাজ্যপালের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।

Releated Posts

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top