News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল
Image

রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল

জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দমকল ও প্রশাসনের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কোনও হতাহত বা প্রাণহানির খবর নেই।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শোভাযাত্রার সময় ফাটানো আতশবাজির একটি স্ফুলিঙ্গ তাজিয়ার অলংকৃত গম্বুজে পড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন তাজিয়ার উপরের অংশে ছড়িয়ে পড়লে উপস্থিত ভক্ত ও দর্শকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

মহরম উপলক্ষে আগে থেকেই বড়ি চৌপাড় এলাকায় মোতায়েন থাকা দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁদের তৎপরতায় আগুন জনসমাগম বা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

জেলা প্রশাসন জানিয়েছে, মহরমের শোভাযাত্রার রুটজুড়ে আগেই দমকল, পুলিশ এবং জরুরি পরিষেবার কর্মীদের মোতায়েন করা হয়েছিল। সেই প্রস্তুতির ফলেই কয়েক মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তাজিয়ার ক্ষতিগ্রস্ত অংশ ছাড়া অন্য কোনও বড় ক্ষয়ক্ষতির খবর নেই। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে শোভাযাত্রা আবার শুরু হয়।

এদিকে, রাজ্যজুড়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে মহরম পালিত হয়। কারবালার শহিদ হজরত ইমাম হুসাইন এবং তাঁর সঙ্গীদের স্মরণে বিভিন্ন স্থানে তাজিয়া স্থাপন করা হয়। ভক্তরা প্রার্থনা ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

জোধপুরেও মহরম উপলক্ষে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন তাজিয়া পরিদর্শন করেন। নিয়াজ হিসেবে মিষ্টি বিতরণ, শরবত পরিবেশন এবং ঐতিহ্যবাহী হালিম রান্না করে আগতদের মধ্যে বিলি করা হয়।

মহরম একতা কমিটির সভাপতি উস্তাদ হাজি হামিম বখশ জানান, শহরের মোতি চৌক, লাখারা বাজার, উমেদ চৌক, গোলনাড়ি, গুলজারপুরা, খান্ডা ফালসা, নিয়ারিয়োঁ কা মহল্লা, ইশাকিয়া স্কুল, শাহোঁ কা বাস, মাসুরিয়া, ক্ষেতানাড়ি এবং সুরসাগর কবির নগর-সহ মোট ২৭টি স্থানে তাজিয়া স্থাপন করা হয়েছিল।

সূত্র: আইএএনএস

Releated Posts

অমিত শাহকে নিয়ে মন্তব্যের জের, রাহুল গান্ধীকে প্রিভিলেজ কমিটির নোটিস

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে লোকসভায় করা মন্তব্যের জেরে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী…

ByBySandeep Biswas Aug 14, 2026

দিল্লিতে ভারত-নেপাল মাদকচক্রের পর্দাফাঁস, ১০৬.২৫ কেজি চরস উদ্ধার, গ্রেফতার ৪

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। ভারত-নেপাল সীমান্তকেন্দ্রিক একটি মাদকচক্রের হদিস…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

কর্ণাটক বিধানসভার স্পিকার জিএস পাটিল, পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ

বেঙ্গালুরু, ১৪ আগস্ট (আইএএনএস): বিরোধীদের অনুপস্থিতিতে শুক্রবার কর্ণাটক বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হলেন কংগ্রেস বিধায়ক জিএস পাটিল। একই…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

মহারাষ্ট্রে ৩৬,২১১ সংস্থা বন্ধের দাবি খারিজ, ৭৬ শতাংশই ছিল নিষ্ক্রিয় সংস্থা: ফড়নবিশ

মুম্বই, ১৪ আগস্ট (আইএএনএস) : মহারাষ্ট্রে গত পাঁচ বছরে ৩৬,২১১টি নিবন্ধিত সংস্থা বন্ধ হয়ে যাওয়াকে ঘিরে ‘শিল্পপালায়ন’-এর যে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top