News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের
Image

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের সিদ্ধান্তকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে ডক্টর্স টিচার্স ফোরাম। এ বিষয়ে শনিবার ফোরামের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সরকারের সিদ্ধান্তসহ চিকিৎসকদের বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের পর ফোরামের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সরকারের সিদ্ধান্তকে তারা নীতিগতভাবে মেনে নিচ্ছেন। সেই অনুযায়ী জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা সোমবার থেকেই ব্যক্তিগত প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করেছেন।

তবে ফোরামের দাবি, শুধু প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করাই নয়, চিকিৎসকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যারও দ্রুত সমাধান করা প্রয়োজন। এর মধ্যে সার্ভিস রুল, বেতন কাঠামো, পদোন্নতি নীতি, ফ্যাকাল্টি নিয়োগসহ একাধিক বিষয় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

এদিন ডক্টর্স টিচার্স ফোরামের সভাপতি ডাঃ তপন মজুমদার বলেন, স্বাস্থ্য সচিবের সাম্প্রতিক বক্তব্য চিকিৎসক সমাজের সম্মান ও মর্যাদায় আঘাত করেছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার চিকিৎসকদের ন্যায্য দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Releated Posts

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top