News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফুটপাত দখলমুক্ত করতে আগরতলা পুর নিগমের বড়সড় অভিযান, ভাঙা হল অবৈধ দোকানপাট
Image

ফুটপাত দখলমুক্ত করতে আগরতলা পুর নিগমের বড়সড় অভিযান, ভাঙা হল অবৈধ দোকানপাট

আগরতলা, ২৬ জুন: শহরের ফুটপাত দখলমুক্ত করতে ফের বড়সড় অভিযানে নামল আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স। বৃহস্পতিবার লেক চৌমুহনী বাজার থেকে শুরু করে ভগবান ঠাকুর চৌমুহনী, কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী এবং শকুন্তলা রোড এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

পুর নিগম সূত্রে জানা গেছে, একাধিকবার অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করার পরও কিছু ব্যবসায়ী পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা শুরু করছেন। প্রশাসনের নির্দেশ অমান্য করে এই প্রবণতা অব্যাহত থাকায় এবার কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযানের সময় রাস্তার দু’পাশে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন সামগ্রী জব্দ করা হয় এবং অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ভেঙে ফেলা হয়। টাস্ক ফোর্সের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে কেউ যাতে ফুটপাত দখল করে ব্যবসা না করেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়েছে।

পুর নিগমের দাবি, আগরতলা শহরের সৌন্দর্যায়ন, যান চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাত দখলের কারণে পথচারীদের রাস্তায় নেমে চলাচল করতে হয়, যার ফলে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top