News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খয়েরপুর বাইপাসে লোহিয়া লজিস্টিক পার্কের গোডাউন থেকে ১,৪৩৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ২
Image

খয়েরপুর বাইপাসে লোহিয়া লজিস্টিক পার্কের গোডাউন থেকে ১,৪৩৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ২

আগরতলা, ২৫ জুন: রাজ্যে নেশাজাতীয় সামগ্রী পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এবার খয়েরপুর বাইপাস এলাকায় অবস্থিত লোহিয়া লজিস্টিক পার্কের একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে বোধজংনগর থানার পুলিশ। অভিযানে ১,৪৩৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে পার্সেলের মাধ্যমে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী রাজ্যে আনা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে বোধজংনগর থানার পুলিশ খয়েরপুর বাইপাসের লোহিয়া লজিস্টিক পার্কে অভিযান চালায়। অভিযানে একটি গোডাউনে রাখা পার্সেল থেকে ১,৪৩৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে পুলিশ ইন্সপেক্টর পরীক্ষিত দেববর্মা বলেন, উদ্ধার হওয়া কফ সিরাপের চালানের প্রকৃত গ্রাহকদের শনাক্ত করতে পুলিশ বিশেষ কৌশল অবলম্বন করে। ডেলিভারি কর্মীর মাধ্যমে নির্ধারিত ব্যক্তিদের কাছে পার্সেল পৌঁছে দেওয়ার সময় সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা নজরদারি চালিয়ে দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হন।

পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত প্রযোজ্য ধারায় মামলা রুজু করেছে। পাশাপাশি এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই আগরতলা প্রধান ডাকঘর থেকে পার্সেলের মাধ্যমে আনা বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করেছিল পুলিশ। ধারাবাহিকভাবে এ ধরনের উদ্ধার অভিযানে স্পষ্ট হচ্ছে যে, বিভিন্ন কৌশলে মাদক ও নেশাজাতীয় দ্রব্য রাজ্যে প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাচারকারীরা। পুলিশও সেই চক্র ভাঙতে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026

জোলাইবাড়িতে মোবাইল ঠিক করতে গিয়ে ২১ মাসের শিশুসহ গৃহবধূ নিখোঁজ

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে ২১ মাসের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByNews Desk Sep 26, 2026

খোয়াইয়ে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে জোরদার নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত ৫ কোম্পানি সিআরপিএফ

খোয়াই, ২৬ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকাতেও অনুষ্ঠিত হতে চলেছে এডিসি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top