News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা কাঠালতলী এলাকায়
Image

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা কাঠালতলী এলাকায়

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বিবাহিত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম সমীর দাস, সে স্থানীয় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠালতলী এলাকার বাসিন্দা সমীর দাসের সঙ্গে একই এলাকার স্বপন সূত্রধরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ, সেই শত্রুতার জেরেই সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে।

জানা যায়, সোমবার রাতে সমীর দাস নিজের স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে কাঠালতলী শনি মন্দিরের সামনে পৌঁছালে অভিযুক্ত স্বপন সূত্রধর তাকে স্কুটি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সমীর দাসের। ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

পরে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে সমীর দাসের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় আমতলী থানায়।
খবর পেয়ে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞ দল ও ডগ স্কোয়াডকে খবর দেওয়া হয়। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালায়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া অবস্থিত আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এদিকে, মঙ্গলবার সকালে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বপন সূত্রধরকে গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। অন্যদিকে, নিহত সমীর দাসের পরিবারের সদস্যরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top