News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অলিম্পিক দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি, সূচনা করলেন মুখ্যমন্ত্রী
Image

অলিম্পিক দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি, সূচনা করলেন মুখ্যমন্ত্রী

অলিম্পিক দিবস উপলক্ষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার আগরতলায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে থেকে র‍্যালিটির শুভ সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা অন্তরা সরকার, আসামের শিলচর কেন্দ্রের বিধায়ক ডা. রাজদ্বীপ রায়, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব ও পেট্রনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক খেলোয়াড়।

র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একসময় রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের নামে অন্য রাজ্যের খেলোয়াড়দের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর অভিযোগ ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ধরনের অনিয়ম আর বরদাস্ত করা হবে না। তিনি বলেন, এখন থেকে ত্রিপুরার প্রকৃত খেলোয়াড়রাই বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে রাজ্যের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

এদিনের র‍্যালিটি রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়।

অলিম্পিকের চেতনা, ক্রীড়াসুলভ মানসিকতা এবং যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যেই এই র‍্যালির আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

Releated Posts

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে স্বাধীনতা দিবস পালিত

আগরতলা, ১৫ আগস্ট : ৮০ তম স্বাধীনতা দিবসে আজ সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top