News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তার চুরির সময় হাতে নাতে আটক দুই যুবক
Image

টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তার চুরির সময় হাতে নাতে আটক দুই যুবক

তেলিয়ামুড়া, ২২ জুন : দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তামার তার ও অন্যান্য সরঞ্জাম চুরির অভিযোগের মধ্যে ফের এক চুরির চেষ্টার ঘটনা সামনে এসেছে। গতকাল গভীর রাতে দুষ্কি খামারবাড়ি এলাকায় একটি এয়ারটেল টাওয়ার থেকে তার কাটার সময় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।

জানা গেছে, বিভিন্ন টেলিকম সংস্থার টাওয়ার থেকে বারবার মূল্যবান সামগ্রী চুরি হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। চুরির ঘটনা রুখতে জি.ও এবং এয়ারটেল সংস্থার পক্ষ থেকে বিভিন্ন টাওয়ার সাইটে রাত্রিকালীন প্রহরার ব্যবস্থা করা হয়।

শনিবার রাতে দুষ্কি খামারবাড়ি এলাকায় অবস্থিত একটি এয়ারটেল টাওয়ায় দায়িত্বে থাকা কর্মীরা টাওয়ারের উপরে দুই জনজাতি যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। অভিযোগ, ওই দুই যুবক টাওয়ারের মূল্যবান তার কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে কর্মীরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

পরবর্তীতে আটক দুই যুবককে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। টেলিকম সংস্থার কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে, বারবার টেলিকম টাওয়ারে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026

উমাকান্ত একাডেমির ১৯৭৬ ব্যাচের প্রাক্তনীদের পুনর্মিলনী উৎসব, উপস্থিত মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রাজধানীর হোটেল সোনারতরীতে রবিবার অনুষ্ঠিত হলো উমাকান্ত একাডেমির ১৯৭৬ সালের ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের…

ByByReshmi Debnath Jun 22, 2026

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মনীষা দাসের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২১ জুন: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশ প্রশাসনের ভূমিকা এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রী মনীষা দাসের রহস্যজনক…

ByByReshmi Debnath Jun 21, 2026

কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা

আগরতলা, ২১ জুন: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার রাজ্যের ১০টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬-এর…

ByByReshmi Debnath Jun 21, 2026

গর্জি এলাকায় অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ ৬ জন আহত

উদয়পুর, ২২ জুন: গোমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি এলাকায় জাতীয় সড়কে অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই…

ByByReshmi Debnath Jun 21, 2026

Leave a Reply

Scroll to Top