News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উমাকান্ত একাডেমির ১৯৭৬ ব্যাচের প্রাক্তনীদের পুনর্মিলনী উৎসব, উপস্থিত মুখ্যমন্ত্রী
Image

উমাকান্ত একাডেমির ১৯৭৬ ব্যাচের প্রাক্তনীদের পুনর্মিলনী উৎসব, উপস্থিত মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রাজধানীর হোটেল সোনারতরীতে রবিবার অনুষ্ঠিত হলো উমাকান্ত একাডেমির ১৯৭৬ সালের ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণ মিলন উৎসব। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে বিদ্যালয় জীবনের স্মৃতি রোমন্থন করেন প্রাক্তনীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

অনুষ্ঠানের সূচনায় প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন এবং স্কুলজীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন। বহু বছর পর সহপাঠীদের সঙ্গে সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী উমাকান্ত একাডেমির গৌরবোজ্জ্বল ঐতিহ্য, শিক্ষার প্রসারে বিদ্যালয়টির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সমাজ গঠনে প্রাক্তনীদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠদানের কেন্দ্র নয়, বরং ব্যক্তিত্ব ও মূল্যবোধ গঠনের অন্যতম ভিত্তি। প্রাক্তনীদের এই ধরনের পুনর্মিলনী আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান এবং সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে। আনন্দ-উচ্ছ্বাস, আবেগ ও স্মৃতির মেলবন্ধনে অনুষ্ঠিত এই পূর্ণ মিলন উৎসব প্রাক্তনীদের কাছে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top