News Flash

  • Home
  • খেলা
  • নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
Image

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির উদ্যোগে দ্বিতীয় বর্ষের ‘নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ রানিং টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় এবছর মোট ২৮টি দল অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত নৃপেন্দ্র কুমার রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ব্রিজ খেলাকে আরও জনপ্রিয় করে তোলার আহ্বান জানান।

উদ্বোধনী ভাষণে বিধায়ক জহর চক্রবর্তী প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করে অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “অকশন ব্রিজ এমন একটি খেলা, যা মানসিক দক্ষতা, ধৈর্য ও কৌশলগত চিন্তাভাবনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এই ধরনের প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে সহায়ক।”

ধর্মনগর অকশন ব্রিজ কমিটির সম্পাদক শিবশঙ্কর রায় জানান, এবারের টুর্নামেন্ট প্রায় ৪৫ থেকে ৫০ দিনব্যাপী চলবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলি নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। ভবিষ্যতে এই প্রতিযোগিতাকে আরও বৃহত্তর পরিসরে রাজ্যস্তরের টুর্নামেন্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

আয়োজকদের মতে, ইতিমধ্যেই ব্রিজপ্রেমীদের মধ্যে এই প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক দল ও খেলোয়াড়ের অংশগ্রহণের মাধ্যমে ধর্মনগর রাজ্যের ব্রিজ খেলায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

Releated Posts

টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তার চুরির সময় হাতে নাতে আটক দুই যুবক

তেলিয়ামুড়া, ২২ জুন : দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তামার তার ও অন্যান্য সরঞ্জাম…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

Leave a Reply

Scroll to Top