News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইএসআইসি আঞ্চলিক বোর্ডের বৈঠকে শ্রমিকদের সামাজিক সুরক্ষার ওপর জোর শ্রমমন্ত্রীর
Image

ইএসআইসি আঞ্চলিক বোর্ডের বৈঠকে শ্রমিকদের সামাজিক সুরক্ষার ওপর জোর শ্রমমন্ত্রীর

আগরতলা, ২২ জুন : কর্মজীবী মানুষের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজ আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের সচিবালয়ের কনফারেন্স হলে কর্মচারী রাজ্য বিমা নিগম (ইএসআইসি)-এর তৃতীয় আঞ্চলিক বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে সভাপতিত্ব করেন শ্রমমন্ত্রী তথা ইএসআইসি আঞ্চলিক বোর্ডের চেয়ারম্যান টিংকু রায়।

বৈঠকে শ্রমমন্ত্রী টিংকু রায় শ্রমজীবী মানুষের জন্য সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কর্মসূচির গুরুত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এই বৈঠকের মাধ্যমে ইএসআইসি পরিষেবার আওতা বৃদ্ধি এবং প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ সৃষ্টি হয়েছে।

শ্রমমন্ত্রী বলেন, “শ্রমিক কল্যাণে গৃহীত উদ্যোগগুলিকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে হবে। আজকের বৈঠকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি শ্রমিকদের অধিকার ও জীবিকার সুরক্ষায় গৃহীত পদক্ষেপগুলিকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে।”

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের সচিব তাপস রায়, শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল, যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস-সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিরা।

সূত্রের খবর, বৈঠকে ইএসআইসি-র বিভিন্ন সুবিধা আরও সম্প্রসারণ, অধিক সংখ্যক শ্রমিককে সামাজিক সুরক্ষার আওতায় আনা এবং কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সময়মতো পৌঁছে দেওয়ার বিষয়গুলির ওপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়।

বৈঠকের মাধ্যমে রাজ্যের শ্রমজীবী মানুষের জন্য আরও শক্তিশালী সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top