News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ বছর ধরে ভাঙা কালভার্ট, বেহাল রাস্তা; চরম দুর্ভোগে বাসিন্দারা
Image

পাঁচ বছর ধরে ভাঙা কালভার্ট, বেহাল রাস্তা; চরম দুর্ভোগে বাসিন্দারা

আগরতলা, ২২ জুন : রাস্তা নেই, নেই যাতায়াতের ন্যূনতম পরিকাঠামো। কাঁচা রাস্তার উপর থাকা বক্স কালভার্টটি ভেঙে যাওয়ার পর কেটে গিয়েছে প্রায় পাঁচ বছর, অথচ এখনও নতুন করে কালভার্ট নির্মাণ কিংবা রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ১১ মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দীনবন্ধু নগর এলাকার ভবচন্তাই থেকে কামানমুড়া সংযোগকারী সড়ককে ঘিরে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় সামান্য ব্রিকস সলিংয়ের ব্যবস্থাও নেই। দীর্ঘদিন ধরেই কাঁচা ও বেহাল রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। এলাকায় থাকা একটি বক্স কালভার্ট ভেঙে যাওয়ার পর বর্ষার জলে তা কার্যত বিলুপ্ত হয়ে যায়। কিন্তু গত পাঁচ বছরেও নতুন কালভার্ট নির্মাণ কিংবা রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি।

গ্রামবাসীদের দাবি, রাস্তা ও সেতুর অভাবের পাশাপাশি এলাকায় পানীয় জলের সমস্যাও দীর্ঘদিনের। বারবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ তাঁদের।

এলাকার বাসিন্দারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত সমস্যার সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। তাঁদের বক্তব্য, উন্নয়নের নানা দাবির মাঝেও মৌলিক পরিকাঠামোর অভাবে দীনবন্ধু নগরের মানুষ আজও চরম ভোগান্তির শিকার।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা জনপ্রতিনিধিদের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে ভাঙা কালভার্ট পুনর্নির্মাণ এবং রাস্তা সংস্কারের ব্যবস্থা করবে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top