News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফটিকরায়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৬ বছরের শিশু, জেলা হাসপাতালে রেফার
Image

ফটিকরায়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৬ বছরের শিশু, জেলা হাসপাতালে রেফার

আগরতলা, ২২ জুন: উত্তর ত্রিপুরার ফটিকরায় বিধানসভা এলাকার ফটিকরায়-গকুলনগর সড়কে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৬ বছরের এক শিশু। আহত শিশুর নাম রাজদ্বীপ শব্দকর। সে গকুলনগর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রানু শব্দকরের পুত্র।

জানা গেছে, সোমবার সকালে ফটিকরায়-গকুলনগর সড়কে একটি চলন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাজদ্বীপকে ধাক্কা মারে। দুর্ঘটনায় শিশুটি গুরুতরভাবে আহত হয়।

স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ফটিকরায় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করেন।
অভিযোগ, দুর্ঘটনার পর শিশুটির পরিবারের সদস্যরা ঘাতক গাড়িটির পিছু ধাওয়া করে সেটিকে আটক করতে সক্ষম হন। জানা গেছে, ওই গাড়িটিতে পান বোঝাই ছিল। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। আহত শিশুর দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের রাস্তা অবরোধ

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধে সামিল হলেন অটোচালকরা। ঘটনাটি ডুকলি রেল…

ByByReshmi Debnath Jun 22, 2026

জম্পুইজলা-চম্পকনগর সড়কে চারা বোঝাই বোলেরো উল্টে আহত ৪

আগরতলা, ২২ জুন: পশ্চিম ত্রিপুরার জম্পুইজলা থেকে চম্পকনগর যাওয়ার পথে বামশ্রী তৌয়মা এলাকায় একটি চারা বোঝাই বোলেরো গাড়ি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সরকারি অফিসে সময়মতো হাজিরা নিয়ে প্রশ্ন, কৃষকদের অপেক্ষায় রেখে দেরিতে কর্মীদের আগমন

আগরতলা, ২২ জুন: সরকারি অফিসে নির্ধারিত সময়ে কর্মীদের উপস্থিতি নিয়ে ফের প্রশ্ন উঠল পশ্চিম ত্রিপুরা জেলার কাঞ্চনমালা বাজার…

ByByReshmi Debnath Jun 22, 2026

ইএসআইসি আঞ্চলিক বোর্ডের বৈঠকে শ্রমিকদের সামাজিক সুরক্ষার ওপর জোর শ্রমমন্ত্রীর

আগরতলা, ২২ জুন : কর্মজীবী মানুষের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজ আগরতলার নিউ…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

পাঁচ বছর ধরে ভাঙা কালভার্ট, বেহাল রাস্তা; চরম দুর্ভোগে বাসিন্দারা

আগরতলা, ২২ জুন : রাস্তা নেই, নেই যাতায়াতের ন্যূনতম পরিকাঠামো। কাঁচা রাস্তার উপর থাকা বক্স কালভার্টটি ভেঙে যাওয়ার…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তার চুরির সময় হাতে নাতে আটক দুই যুবক

তেলিয়ামুড়া, ২২ জুন : দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তামার তার ও অন্যান্য সরঞ্জাম…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

Leave a Reply

Scroll to Top