News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি
Image

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার মেলাঘরের ঠাকুরপাড়া এলাকায় প্রসেনজিৎ সাহার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে তাঁদের খোঁজখবর নেন সুদীপ রায় বর্মন। পাশাপাশি তিনি পরিবারকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, প্রসেনজিৎ সাহাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তাঁর দাবি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তথ্য জানার অধিকার (আরটিআই) আইনের মাধ্যমে প্রশ্ন তোলার কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি আরও বলেন, প্রসেনজিৎ কোনো রাজনৈতিক দলের কর্মী নন, বরং একজন সমাজসচেতন ব্যক্তি হিসেবে বিভিন্ন জনস্বার্থমূলক বিষয় নিয়ে কাজ করতেন। বিধায়ক আরও অভিযোগ করেন, ঘটনাটির সঙ্গে ষড়যন্ত্রের যোগ থাকতে পারে এবং পুরো বিষয়টির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন, যাতে প্রকৃত সত্য সামনে আসে।

উল্লেখ্য, কয়েকদিন আগে একটি গাড়ি থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় প্রসেনজিৎ সাহাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বিচারাধীন অবস্থায় জেল হেফাজতে রয়েছেন। তবে গ্রেপ্তারের পর থেকেই প্রসেনজিৎ সাহা এবং তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাঁকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

এদিন সুদীপ রায় বর্মনের সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা , হাবিল মিয়া, দীপক চক্রবর্তী, লক্ষণ দাসসহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top