News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী
Image

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার বিস্তীর্ণ এলাকা। অল্প সময়ের বৃষ্টিতেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও চৌমুহনীতে হাঁটু সমান জল জমে যাওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ মানুষ।

ওরিয়েন্ট চৌমুহনী, শকুন্তলা রোড, প্যারাডাইস চৌমুহনী, গণরাজ চৌমুহনীসহ শহরের একাধিক এলাকায় জল জমে যান চলাচল কার্যত ব্যাহত হয়ে পড়ে। নর্দমা উপচে পড়ায় অনেক পথচারী জলাবদ্ধতার মধ্যে আটকে পড়েন। ছুটির দিন হওয়ায় সন্ধ্যায় বাজার ও বিভিন্ন কাজে বের হওয়া সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

বৃষ্টির জেরে শহরের বিভিন্ন রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বহু যানবাহন দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকে থাকে। যদিও বৃষ্টি থামার পর পাম্প মেশিন চালু করে জল নিষ্কাশনের কাজ শুরু করা হয়, তবুও জমে থাকা জল সরাতে প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হয়। প্রায় এক ঘণ্টা ধরে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা বজায় ছিল।

এদিকে গণরাজ চৌমুহনী এলাকায় প্রবল বৃষ্টির সময় একটি বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে। খবর পেয়ে প্রশাসনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেসিবি মেশিনের সাহায্যে গাছ অপসারণ ও রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শহরবাসী। তাঁদের অভিযোগ, নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণেই প্রতি বর্ষায় একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

Releated Posts

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

জাল সই করে টাকা আত্মসাতের অভিযোগ, ইউকো ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

কৈলাসহর, ২১ সেপ্টেম্বর: ইউকো ব্যাঙ্কের ঋণ প্রক্রিয়াকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম এবং গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে অনুমতি ছাড়াই…

ByByReshmi Debnath Sep 21, 2026

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top