News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের
Image

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক। রবিবার তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ যুবকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।

জানা গেছে, অসুস্থ যুবকের নাম বিশ্বজিৎ রায়। তাঁর বাড়ি উত্তর ত্রিপুরার ধর্মনগরে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল পরিদর্শনের সময় প্রতিমা ভৌমিক যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে পাঠানোর ব্যবস্থা করতেও সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এই মানবিক উদ্যোগে বিশ্বজিৎ রায়ের পরিবার ও আত্মীয়-পরিজনরা সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য প্রতিমা ভৌমিকের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা। স্থানীয় মহলেও তাঁর এই মানবিক পদক্ষেপ প্রশংসিত হয়েছে।

Releated Posts

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

জাল সই করে টাকা আত্মসাতের অভিযোগ, ইউকো ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

কৈলাসহর, ২১ সেপ্টেম্বর: ইউকো ব্যাঙ্কের ঋণ প্রক্রিয়াকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম এবং গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে অনুমতি ছাড়াই…

ByByReshmi Debnath Sep 21, 2026

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top