News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা
Image

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন নলছড়ের পূর্ব দুর্লভ নারায়ন এলাকার বাসিন্দারা। অবিলম্বে বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার এলাকাবাসী পথ অবরোধ কর্মসূচিতে শামিল হন।

আন্দোলনকারীদের অভিযোগ, গত ১৫ দিন ধরে এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি এবং বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিদ্যুৎ না থাকায় এলাকায় পানীয় জলের সংকটও চরম আকার ধারণ করেছে। পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হওয়া পানীয় জলের ওপর নির্ভরশীল বহু পরিবার বর্তমানে মারাত্মক সমস্যার সম্মুখীন। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে জল সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।

এলাকাবাসীর দাবি, প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়েছে। আধুনিক জীবনে বিদ্যুৎ একটি অপরিহার্য পরিষেবা হওয়া সত্ত্বেও টানা ১৫ দিন ধরে বিদ্যুৎ না থাকা অত্যন্ত উদ্বেগজনক বলে মত প্রকাশ করেন আন্দোলনকারীরা।

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, বিশুদ্ধ পানীয় জলের অভাবে অনেকেই বাধ্য হয়ে অপরিশোধিত জল ব্যবহার করছেন। এর ফলে জলবাহিত রোগের ঝুঁকিও বেড়ে গেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
পথ অবরোধ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা প্রশাসনের কাছে দ্রুত বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা পুনরুদ্ধারের দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। তবে এ বিষয়ে বিদ্যুৎ দপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

Leave a Reply

Scroll to Top