News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
Image

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। এসটিএফ, সিআরপিএফ এবং ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে মোহনপুর মহকুমার মনতলা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা, একটি পিস্তল ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সিধাই থানাধীন মনতলা এলাকার একটি বাড়িতে যৌথভাবে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), সিআরপিএফ এবং ত্রিপুরা পুলিশ।

তল্লাশি চলাকালীন ওই বাড়ি থেকে ড্রামভর্তি বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়। পাশাপাশি একটি পিস্তল এবং কয়েক রাউন্ড তাজা কার্তুজও উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। অভিযান শেষে উদ্ধার হওয়া গাঁজা, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ আগরতলায় নিয়ে আসা হয়। আটক ব্যক্তিকেও এনসিসি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

মোহনপুর মহকুমার পুলিশ আধিকারিক (এসডিপিও) আশীষ দাসগুপ্ত সাংবাদিকদের জানান, অভিযানে মোট ৪১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে বর্তমানে আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজা পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় নেশা কারবারের সঙ্গে অস্ত্র চক্রের কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্যে মাদক পাচার ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top