News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতার সূচনা, অংশ নিচ্ছে ১৩টি বিদ্যালয় ও নাট্যদল
Image

ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতার সূচনা, অংশ নিচ্ছে ১৩টি বিদ্যালয় ও নাট্যদল

আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দু’দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা বুধবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে শুরু হয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ১৩টি বিদ্যালয় ও নাট্যদল অংশগ্রহণ করছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিনি বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের মনন ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। আগামী প্রজন্মকে আদর্শ সমাজ গঠনের উপযোগী করে তুলতে সংস্কৃতি চর্চার পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত রাখা প্রয়োজন। নেশা, কুসংস্কার ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূরীকরণেও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুরনিগমের উপ-মেয়র মনিকা দাস দত্ত, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব হারাধন দত্ত এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অরূপ দত্ত এবং সমাজসেবী অসীম ভট্টাচার্য।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় মঞ্চস্থ হওয়া নাটকগুলির মূল বিষয়ের মধ্যে রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ, জল সংরক্ষণ, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ সচেতনতা এবং বিভিন্ন সামাজিক বার্তাধর্মী বিষয়।

উল্লেখ্য, ভীষ্মদেব দীর্ঘদিন ত্রিপুরার বাংলা নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন এবং শিশু-কিশোর নাট্য আন্দোলনের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রতিবছর এই শিশু নাট্য প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
প্রতিযোগিতার সমাপ্তিতে অংশগ্রহণকারী বিদ্যালয় ও নাট্যদলগুলির মধ্যে শ্রেষ্ঠ নাটক, শ্রেষ্ঠ পরিচালনা, শ্রেষ্ঠ অভিনয়সহ বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top