News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রামনগর মণ্ডলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
Image

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রামনগর মণ্ডলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আগরতলা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য হিসেবে শুধুমাত্র বেশি সংখ্যায় গাছ লাগানো নয়, বরং রোপণ করা গাছগুলির যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবেও বৃক্ষরোপণ অভিযান পরিচালিত
হয়।

রাজ্যের বিভিন্ন মণ্ডলের পাশাপাশি রামনগর মণ্ডলের বিভিন্ন এলাকায়ও এদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। রামনগরের ৩৫ নম্বর ওয়ার্ড এলাকায় আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তুষার কান্তি ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অন্যদিকে, ১৪ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য। এসময় উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি তাপস কুমার দেব সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই শুধু গাছ লাগানোই নয়, প্রতিটি চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করাও সকলের দায়িত্ব। পরিবেশ রক্ষার এই সামাজিক উদ্যোগে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণেরও আহ্বান জানানো হয়।

Releated Posts

ডিউটিরত অবস্থায় ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে, রাজ্য সরকারকে নিশানা মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২০ জুলাই: ডিউটিরত অবস্থায় ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শোকের পাশাপাশি…

ByByReshmi Debnath Jul 20, 2026

প্রয়াত রাজ্য পুলিশের মহাপরিচালক অনুরাগ ধনকর

আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকর নিজ অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর সঙ্গে…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

Update : অসমে বন্যার জেরে সিমালুগুড়িতে রেল চলাচল বন্ধ, দূরপাল্লার ট্রেন ঘুরপথে; যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা এনএফ রেলের

গুয়াহাটি, ২০ জুলাই : উজানের ভারী বৃষ্টিপাতের ফলে ডিখৌ নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় অসমের তিনসুকিয়া বিভাগের শিবসাগর…

ByBySandeep Biswas Jul 20, 2026

শ্রাবণের প্রথম সোমবারে শিব মন্দিরে ভক্তদের ঢল

আগরতলা, ২০ জুলাই: শ্রাবণ মাস মানেই শিবের জন্ম মাস। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই দিনে বাবাকে…

ByByTaniya Chakraborty Jul 20, 2026
Scroll to Top