News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ২১ দফা দাবিতে সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন
Image

দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ২১ দফা দাবিতে সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন

আগরতলা, ৫ জুন: রাজ্যের দৃষ্টিহীন প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়ন ও অধিকার সুনিশ্চিত করার দাবিতে শুক্রবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন।

সংগঠনের পক্ষ থেকে ২১ দফা দাবিপত্র পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দৃষ্টিহীন প্রতিবন্ধীদের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি করে ৫ হাজার টাকা করা, রাজ্যে দৃষ্টিহীনদের সুবিধার্থে একটি ব্রেল প্রেস স্থাপন, বিভিন্ন সরকারি দপ্তরে দৃষ্টিহীনদের জন্য সংরক্ষিত শূন্যপদ দ্রুত পূরণ, এবং দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের জন্য পৃথকভাবে ব্রেল ও উপযোগী পাঠ্যপুস্তকের ব্যবস্থা করা।

এছাড়াও দৃষ্টিহীনদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবি উত্থাপন করা হয়। সংগঠনের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে এই দাবিগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন রাজ্যের দৃষ্টিহীন নাগরিকরা। তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সমাজের মূলধারায় অন্তর্ভুক্তির স্বার্থে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। ডেপুটেশন গ্রহণের পর সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে সংগঠনের প্রতিনিধিরা জানান।

Releated Posts

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top