News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিখোঁজ কিশোরীকে গোয়ায় পাচারের অভিযোগ, চাঞ্চল্য
Image

নিখোঁজ কিশোরীকে গোয়ায় পাচারের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৪ জুন: খোয়াই জেলায় এক কিশোরীকে গোয়ায় পাচারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোয়াই থানাধীন সিপাইহাওর এলাকার গোপীটিলা গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোরী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় কিশোরীর মা খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। এরপর আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা ব্যাপক খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান মেলেনি। বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে খোয়াই মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। কিশোরীর মা প্রতিদিন থানায় গিয়ে মেয়ের খোঁজে পুলিশের সহযোগিতা কামনা করছিলেন।

ঘটনার মোড় ঘুরে যায় যখন কিশোরীর মা জানতে পারেন, তার মেয়েকে ট্রেনে করে গোয়ায় নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে আরও জানা যায়, এলাকার বাসিন্দা তরুণ তান্তি এবং তার ছেলেও একই সময়ে এলাকা থেকে নিখোঁজ রয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায় বলে দাবি করা হয়েছে, নিখোঁজ কিশোরীকে নিয়ে তরুণ তান্তি ও তার ছেলে ট্রেনে ভ্রমণ করছেন এবং তাদের গন্তব্য গোয়া। এই ছবি সামনে আসার পর কিশোরীর মা দ্রুত খোয়াই মহিলা থানায় গিয়ে তরুণ তান্তি ও তার ছেলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিখোঁজ কিশোরীর অবস্থান শনাক্ত করা এবং অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। তবে এই ঘটনার সঙ্গে মানবপাচার চক্রের কোনো যোগ রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, দ্রুত কিশোরীকে উদ্ধার করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top