News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার কাজ চলছে: মুখ্যমন্ত্রী
Image

আগরতলায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার কাজ চলছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: খেলাধুলায় সাফল্য অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নিজের সুস্থ দেহ এবং সুস্থ মনও গড়ে তোলা যায়। ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে ধর্ম, ভাষা, জাতিগত ভেদাভেদ ভুলে আমরা সবাই ভারতীয় হিসেবে দেশপ্রেমে ঐক্যবদ্ধ হই। খেলাধুলায় অংশগ্রহণের মধ্য দিয়ে ঐক্যের বাতাবরণও গড়ে উঠে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় ক্রিকেট কিট ব্যাগ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বিশ্ববিখ্যাত ক্রিকেট প্লেয়ার গাভাস্কর, কপিল দেব, তেন্ডুলকর সহ অন্যান্যদের প্রতিভা ও সাফল্য উল্লেখ করে বলেন, তরুণ প্রজন্মের ক্রিকেটারদের ঐসব খেলোয়াড়দের নিষ্ঠা, খেলার প্রতি ভালবাসা, ত্যাগ এবং দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হতে হবে। মুখ্যমন্ত্রী ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, এই ধরণের সহযোগিতা ক্রীড়া ক্ষেত্রে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। রাজ্যে ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়া পরিকাঠামোর মান উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। এতে রাজ্যে আরও প্রতিভাবান খেলোয়াড় গড়ে উঠছে। রাজ্য সরকার ৮ বছরে ৯টি সিন্থেটিক মাঠ গড়ে তুলেছে। এই ধরণের আরও ২টি মাঠ গড়ে তোলা হবে। বর্তমানে ধলাই জেলার গঙ্গানগর, আমবাসা, উদয়পুর রাজ্যের অন্যান্য স্থানে উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে ক্রীড়া ক্ষেত্রের সাথে জড়িত ছেলেমেয়েদের প্রতিভার বিকাশে আগরতলার বাধারঘাটস্থিত স্পোর্টস স্কুলে ২০০ শয্যাবিশিষ্ট হোস্টেল গড়ে তোলা হবে। কৈলাসহর ও উদয়পুরে দুটি মাল্টিপারপাস ইনডোর হল গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী বলেন, শুধু পরিকাঠামোর উন্নয়ন করলেই চলবে না, খেলোয়াড়দের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে কিনা তার প্রতিও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। রাজ্য সরকার ২০২৬-২৭ অর্থবছরে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আগরতলার বাধারঘাটের দশরথ দেব স্টেডিয়ামে ৩০ হাজার দর্শক বসার জন্য গ্যালারি গড়ে তোলা হবে। খেলাধুলার উন্নয়নে রাজ্যে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্নেষণ ও ট্যালেন্ট সার্চ প্রকল্পের মাধ্যমে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বিসিসিআই-এর সহযোগিতায় আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের জন্য আগরতলায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার কাজ চলছে।

রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের সাথে জড়িত ছেলেমেয়েরা ক্রীড়া ক্ষেত্রের সবক’টি শাখায় সাফল্য লাভ করে নিজের ও রাজ্যের নামকে উচ্চ শিখরে নিয়ে যাক। এক্ষেত্রে সরকার সব ধরণের সহযোগিতা করতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, ‘মন কি বাত’ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রীড়া ক্ষেত্রের সাথে জড়িত ছেলেমেয়েদের প্রশংসা করেছেন। ক্রীড়া সহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার কাজ করে চলেছেন। ঠিক তেমনি রাজ্য সরকার বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের জুনিয়র স্তরের ছেলেমেয়েদের ও বিভিন্ন ক্লাব সদস্যদের হাতে ক্রিকেট কিট ব্যাগ তুলে দেন। আজ অনুষ্ঠানে ইন্টার স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলি, বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন ক্লাব এবং বিসিসিআই পরিচালিত বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়ারদের ১০৮টি ক্রিকেট কিট ব্যাগ তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে। বক্তব্য রাখেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিওন্যাল ম্যানেজার দেবাশিষ চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পদাধিকারী ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকরাগণ।

Releated Posts

বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ধর্মনগরে যুব কংগ্রেসের ডেপুটেশন, সাময়িক পথ অবরোধ

ধর্মনগর, ২ সেপ্টেম্বর: ধর্মনগর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে পানীয় জলের সংকট, অনিয়মিত সরবরাহ ও নিম্নমানের জল সরবরাহের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 2, 2026

গরু চোর সন্দেহে প্রকাশ্যে পিটিয়ে খুন, কল্যাণপুরে চাঞ্চল্য

কল্যাণপুর, ২ সেপ্টেম্বর: গরু চোর সন্দেহের বশে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণপুর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

কৃষকের জমিতে হামলা, উপড়ে ফেলা হল ২০০ বেগুন গাছ

তেলিয়ামুড়া, ২ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে কৃষিজমিতে প্রবেশ করে প্রায় ২০০টি বেগুন গাছ উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ, মধুপুর পুলিশের জালে বাংলাদেশি নাগরিকসহ দুই

বিশালগড়, ২ আগস্ট: অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। দালালের…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top