News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ, জানালেন প্রদেশ সভাপতি আশীষ সাহা
Image

রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ, জানালেন প্রদেশ সভাপতি আশীষ সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: রাজ্যে কংগ্রেস দলকে আরও শক্তিশালী ও সক্রিয় করে তুলতে সংগঠনের বিভিন্ন স্তরে ব্যাপক পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে রাজ্যে ফিরে এসে এ কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

তিনি জানান, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী রাজ্য কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন, জেলা কমিটি এবং অন্যান্য সাংগঠনিক স্তরকে সর্বসম্মতিক্রমে নতুনভাবে সাজানো হবে। সংগঠনকে আরও গতিশীল ও জনমুখী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও গত ২২ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে সাংগঠনিক সৃজন অভিযান পরিচালিত হয়। এই কর্মসূচির আওতায় রাজ্যের নয়টি সাংগঠনিক জেলায় দলের বর্তমান অবস্থা, সাংগঠনিক শক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত পর্যালোচনা করা হয়।

পরবর্তীতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে রাজ্য কংগ্রেস নেতৃত্বকে দিল্লিতে তলব করা হয়। সেখানে দলের সাংগঠনিক বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় বলে জানান আশীষ কুমার সাহা।

প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, সংগঠনকে তৃণমূল স্তর পর্যন্ত আরও শক্তিশালী করতে এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে রাজ্যের সকল স্তরের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের কাজ শীঘ্রই শুরু হবে।
দলের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ও জনসংযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Releated Posts

বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ধর্মনগরে যুব কংগ্রেসের ডেপুটেশন, সাময়িক পথ অবরোধ

ধর্মনগর, ২ সেপ্টেম্বর: ধর্মনগর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে পানীয় জলের সংকট, অনিয়মিত সরবরাহ ও নিম্নমানের জল সরবরাহের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 2, 2026

গরু চোর সন্দেহে প্রকাশ্যে পিটিয়ে খুন, কল্যাণপুরে চাঞ্চল্য

কল্যাণপুর, ২ সেপ্টেম্বর: গরু চোর সন্দেহের বশে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণপুর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

কৃষকের জমিতে হামলা, উপড়ে ফেলা হল ২০০ বেগুন গাছ

তেলিয়ামুড়া, ২ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে কৃষিজমিতে প্রবেশ করে প্রায় ২০০টি বেগুন গাছ উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ, মধুপুর পুলিশের জালে বাংলাদেশি নাগরিকসহ দুই

বিশালগড়, ২ আগস্ট: অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। দালালের…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top