News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেশন দোকানে খাদ্যসামগ্রীর ঘাটতির অভিযোগ খারিজ, কিছু ডিলারের গাফিলতিকেই দায়ী করল সমিতি
Image

রেশন দোকানে খাদ্যসামগ্রীর ঘাটতির অভিযোগ খারিজ, কিছু ডিলারের গাফিলতিকেই দায়ী করল সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: রাজ্যের বিভিন্ন রেশন দোকানে খাদ্যসামগ্রী না পাওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদর এ.এম.সি. কমিটি। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সমিতির নেতৃত্বরা জানান, কিছু রেশন ডিলারের গাফিলতির কারণেই নির্দিষ্ট কয়েকটি দোকানে খাদ্যসামগ্রী পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

সমিতির নেতাদের বক্তব্য, অনেক ডিলার নির্ধারিত সময়ে চালান বাবদ প্রয়োজনীয় অর্থ জমা না দেওয়ায় খাদ্যসামগ্রী সরবরাহ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এর ফলেই কিছু এলাকায় রেশন সামগ্রী না পাওয়ার অভিযোগ সামনে আসছে।
সাংবাদিক সম্মেলনে সমিতির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। সমিতির দাবি, রাজ্য সরকার জনসাধারণের কাছে নিয়মিতভাবে রেশন সামগ্রী পৌঁছে দিতে এবং রেশন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সমিতির নেতারা জানান, বর্তমানে রাজ্যের বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানে পর্যাপ্ত পরিমাণ চাল, ডাল ও চিনি মজুত রয়েছে এবং খাদ্যসামগ্রীর কোনও সামগ্রিক সংকট নেই।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদর এ.এম.সি. কমিটির সহ-সভাপতি প্রদীপ মজুমদার, সহ-সম্পাদক সজল কুমার দেব, কোষাধ্যক্ষ অনিশ দে-সহ অন্যান্য সদস্যরা।

Releated Posts

বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ধর্মনগরে যুব কংগ্রেসের ডেপুটেশন, সাময়িক পথ অবরোধ

ধর্মনগর, ২ সেপ্টেম্বর: ধর্মনগর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে পানীয় জলের সংকট, অনিয়মিত সরবরাহ ও নিম্নমানের জল সরবরাহের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 2, 2026

গরু চোর সন্দেহে প্রকাশ্যে পিটিয়ে খুন, কল্যাণপুরে চাঞ্চল্য

কল্যাণপুর, ২ সেপ্টেম্বর: গরু চোর সন্দেহের বশে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণপুর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

কৃষকের জমিতে হামলা, উপড়ে ফেলা হল ২০০ বেগুন গাছ

তেলিয়ামুড়া, ২ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে কৃষিজমিতে প্রবেশ করে প্রায় ২০০টি বেগুন গাছ উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ, মধুপুর পুলিশের জালে বাংলাদেশি নাগরিকসহ দুই

বিশালগড়, ২ আগস্ট: অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। দালালের…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top