News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর
Image

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের করলেন এক গৃহবধূ। ঘটনাটি আমতলী ও বোধজংনগর থানার অন্তর্গত দুই এলাকার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে আমতলী থানার অন্তর্গত নেতাজী সুভাষ কলোনি এলাকার বাসিন্দা রূপচান বেগমের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় বোধজংনগর থানার অন্তর্গত রতন নগর এলাকার কুদ্দুস মিয়ার ছেলে কবির হোসেনের। বিয়ের কিছুদিন পর থেকেই রূপচান বেগমের উপর পণের টাকা আনার জন্য চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ায় বাবার বাড়ি থেকে টাকা আনতে না পারায় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।

বিয়ের এক বছর পর দম্পতির সংসারে এক কন্যা সন্তানের জন্ম হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। একাধিকবার দুই পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা হলেও তাতে কোনো সুফল মেলেনি।

অবশেষে কয়েক মাস আগে নির্যাতনের হাত থেকে বাঁচতে রূপচান বেগম তার কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে যান। অভিযোগ, এরপরও স্বামী কবির হোসেন স্ত্রী ও সন্তানের কোনো খোঁজখবর নেননি বা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করেননি।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে নির্যাতিতা গৃহবধূ বোধজংনগর থানায় স্বামীর বিরুদ্ধে পণের জন্য নির্যাতনের অভিযোগে লিখিত মামলা দায়ের করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এর আগেও একই অভিযোগে থানায় লিখিত আবেদন জানানো হলেও তৎকালীন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কোনো মামলা গ্রহণ করেননি।

নির্যাতিতা গৃহবধূর দাবি, পুরো ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top