News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ, তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ
Image

পানীয় জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ, তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ

কৈলাসহর, ৩০ এপ্রিল: পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে কৈলাসহরের সোনামাড়া এলাকায় আগরতলা-কৈলাসহর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল প্রায় চারটা থেকে শুরু হওয়া এই অবরোধের জেরে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিত্যযাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৈলাসহর পুর পরিষদের ১৬ নম্বর ওয়ার্ডের সোনামাড়া এলাকায় গত সাতদিন ধরে পানীয় জলের তীব্র সংকট চলছে। পাশাপাশি, ঝড়-বৃষ্টির কারণে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় টানা সাতদিন ধরে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় পাম্প চালানো সম্ভব হচ্ছে না, ফলে জলসংকট আরও প্রকট আকার নিয়েছে।

অভিযোগ, একাধিকবার বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলেও কোনও সাড়া মেলেনি। এমনকি স্থানীয় কাউন্সিলর সোমা ঘোষ সূত্রধর সরাসরি দপ্তরে গিয়েও সমস্যার সমাধান করতে পারেননি বলে দাবি এলাকাবাসীর।

পরিস্থিতি চরমে পৌঁছালে ক্ষুব্ধ বাসিন্দারা বাধ্য হয়ে রাস্তা অবরোধে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর থানার বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জওয়ানরা। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝেন এবং সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তার নির্দেশে বিদ্যুৎ কর্মীরা দ্রুত এলাকায় পৌঁছে মেরামতির কাজ শুরু করেন।

চেয়ারপার্সন জানান, সন্ধ্যা সাতটার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে এবং তার পরপরই পানীয় জল সরবরাহও চালু হবে।

তবে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আবারও রাস্তা অবরোধ করা হবে বলেও জানানো হয়।

অন্যদিকে, সংকটময় পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করায় চেয়ারপার্সন চপলা রানী দেবরায়কে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top