News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবসরপ্রাপ্ত হোমগার্ডদের ভাতা বৃদ্ধির দাবি, পুলিশ মহা নির্দেশকের দ্বারস্থ প্রতিনিধি দল
Image

অবসরপ্রাপ্ত হোমগার্ডদের ভাতা বৃদ্ধির দাবি, পুলিশ মহা নির্দেশকের দ্বারস্থ প্রতিনিধি দল

আগরতলা, ২৯ এপ্রিল: দীর্ঘ বছর পুলিশের সঙ্গে কাজ করার পরও বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত হোমগার্ডরা। বর্তমানে তারা মাসিক মাত্র ২,৫০০ টাকা ভাতা পান বলে অভিযোগ। এই সামান্য ভাতায় সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি তাদের।

এই পরিস্থিতিতে বুধবার অবসরপ্রাপ্ত হোমগার্ডদের একটি প্রতিনিধি দল পুলিশ মহা নির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা বর্তমান ভাতার পরিমাণ বৃদ্ধি করে অন্তত ১০,০০০ টাকা করার দাবি জানান।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, দীর্ঘ সময় ধরে পুলিশ বিভাগের বিভিন্ন দায়িত্ব পালন করলেও অবসরের পর তারা পর্যাপ্ত আর্থিক নিরাপত্তা পাচ্ছেন না। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে ২,৫০০ টাকা ভাতায় ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খরচ চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাদের দাবি, সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করে দ্রুত ভাতা বৃদ্ধি করুক। এদিন পুলিশ মহা নির্দেশকের কাছে স্মারকলিপিও প্রদান করেন প্রতিনিধি দলের সদস্যরা।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top