News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাধারঘাট মন্ডলের উদ্যোগে ‘মন কি বাত’-এর ১৩৩তম পর্ব সম্প্রচার, শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

বাধারঘাট মন্ডলের উদ্যোগে ‘মন কি বাত’-এর ১৩৩তম পর্ব সম্প্রচার, শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৬ এপ্রিল: বাধারঘাট মন্ডলের উদ্যোগে ২৪ নং বুথে রবিবার সাড়ম্বরে প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৩তম পর্ব সম্প্রচার অনুষ্ঠিত হয়। চারিপাড়া স্কুলের হলঘরে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থক সহ স্থানীয় বাসিন্দাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মিনা রানী সরকার, মন্ডল সভাপতি মনিস দেব সহ অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান চলাকালীন সবাই মনোযোগ সহকারে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।

অনুষ্ঠান শেষে সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী বাঁশ শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে রাজ্যের দুইজন শিল্পীর নাম উল্লেখ করেছেন, যা ত্রিপুরার জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং শিল্পীদের প্রতি এক বড় স্বীকৃতি।

তিনি আরও বলেন, এর ফলে শুধু বাঁশ শিল্পের প্রতি মানুষের আগ্রহ বাড়বে না, বরং এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগররা নতুন করে উৎসাহ ও প্রেরণা পাবেন। পাশাপাশি রাজ্যের এই ঐতিহ্যবাহী শিল্প জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও আরও প্রসার লাভ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সকলেই প্রধানমন্ত্রীর বক্তব্যে অনুপ্রাণিত হন বলে জানান উদ্যোক্তারা।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top