News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিটিএএডিসি নির্বাচনে ভোটারদের প্রতি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

টিটিএএডিসি নির্বাচনে ভোটারদের প্রতি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১২ এপ্রিল: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে সকল ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

তিনি সামাজিক মাধ্যমে লিখেন, টিটিএএডিসির সর্বস্তরের ভোটাররা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করেন। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ উৎসবে সক্রিয় অংশগ্রহণই পারে একটি শক্তিশালী ও উন্নত প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি ‘বিকশিত টিটিএএডিসি’ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে জনজাতি ভাই-বোনদের উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সামগ্রিক অগ্রগতির জন্য এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Releated Posts

“সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানে ড. বি. আর. আম্বেদকরের জন্মজয়ন্তী পালন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৪ এপ্রিল: “সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও” — এই স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ড. বি. আর. আম্বেদকরের…

ByByReshmi Debnath Apr 14, 2026

কংগ্রেস ভবনে ড. বি. আর. আম্বেদকরের ১৩৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন

আগরতলা, ১৪ এপ্রিল: ভারতীয় সংবিধানের প্রধান প্রণেতা, প্রখ্যাত আইনবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক ও রাজনৈতিক নেতা ডক্টর বি. আর.…

ByByReshmi Debnath Apr 14, 2026

সারমেয়কে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৩

শান্তিরবাজার, ১৪ এপ্রিল: সারমেয়কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ল একটি মারুতি গাড়ি। ঘটনায় গুরুতরভাবে আহত…

ByByTaniya Chakraborty Apr 14, 2026

আম্বেদকরের ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপন বিজেপি কার্যালয়ে

আগরতলা, ১৪ এপ্রিল: যথাযোগ্য মর্যাদায় বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ বি. আর. আম্বেদকর-এর ১৩৬তম জন্মজয়ন্তী…

ByByTaniya Chakraborty Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top