News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সবজি ক্ষেতে অজানা রোগের প্রাদুর্ভাব, ক্ষতিগ্রস্ত কৃষকরা
Image

সবজি ক্ষেতে অজানা রোগের প্রাদুর্ভাব, ক্ষতিগ্রস্ত কৃষকরা

আগরতলা, ১০ এপ্রিল: চড়িলাম এলাকার পরিমল চৌমুহনি বড়ঢেপা অঞ্চলে সবজি ক্ষেতে হঠাৎ অজানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

জানা যায়, ওই এলাকার দুই কৃষক সুনীল দাস ও মাধব দেবনাথের সবজি ক্ষেতে এই রোগ ছড়িয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই গাছ শুকিয়ে যেতে শুরু করে এবং ফলন নষ্ট হয়ে যায়। ফলে আর্থিকভাবে বড় ধাক্কা খেয়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, বিষয়টি জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট বিএলডব্লিউ (ব্লক লেভেল ওয়ার্কার) এবং সেক্টর অফিসাররা কোনও খোঁজখবর নিচ্ছেন না। সময়মতো পরামর্শ বা সহায়তা না পাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে দাবি তাদের।

কৃষকদের দাবি, দ্রুত কৃষি দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে রোগের প্রকৃতি নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ারও আবেদন জানিয়েছেন তারা।

এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আরও বিস্তীর্ণ এলাকায় এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরব মানিক সরকার, আন্দোলন জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঘিলাতলীতে জলিল রহমান হত্যাকাণ্ডে সরব কৃষক সভা, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীর বাঘবেড় গ্রামে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমানের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঊনকোটিতে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু, স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন

কৈলাসহর, ৬ সেপ্টেম্বর: ঊনকোটি জেলায় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে…

ByByReshmi Debnath Sep 6, 2026

গাড়ির তেলের ট্যাংকিতে লুকিয়ে ১৪২ বোতল এস কফ পাচারের চেষ্টা, পুলিশের জালে চালক

আগরতলা, ৬ সেপ্টেম্বর: গাড়ির তেলের ট্যাংকির মধ্যে লুকিয়ে নেশাজাতীয় কফ পাচারের অভিযোগে একটি গাড়ি আটক করেছে বাইজালবাড়ি থানার…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top