News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহারাজগঞ্জ বাজারে খুনের রহস্য উন্মোচন, অভিযুক্ত গ্রেফতার
Image

মহারাজগঞ্জ বাজারে খুনের রহস্য উন্মোচন, অভিযুক্ত গ্রেফতার

আগরতলা, ৩১ মার্চ: মহারাজগঞ্জ বাজার বিপণী বিতানে নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করল পূর্ব আগরতলা থানার পুলিশ। ওই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে, নেশাগ্রস্ত অবস্থায় কোদাল দিয়ে মাথায় আঘাত করে খুন করেছে।

জানা যায়, লালমাটিয়া এলাকায় গত ২৩ তারিখ রাতে কৃষ্ণ ভট্টাচার্য ও মিঠুন সাহার মধ্যে তীব্র বচসা বাধে। সেই বচসার জেরে মিঠুন সাহা কোদাল দিয়ে কৃষ্ণ ভট্টাচার্যের মাথায় আঘাত করেন। তাতেই কৃষ্ণ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আজ পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান, ঘটনার পর তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে মিঠুন সাহাকে আটক করা হয়। তার চোখে আঘাতের চিহ্ন রয়েছে। সেই সন্দেহেই তাকে আটক করা হয়েছিল। পরে তাকে চার দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে নিজের দোষ স্বীকার করে।

তিনি আরও জানান, রিমান্ড শেষে মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top