News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যথাযোগ্য মর্যাদায় মহাবীর জয়ন্তী পালিত, জৈন মন্দিরে ভক্তদের ভিড়
Image

যথাযোগ্য মর্যাদায় মহাবীর জয়ন্তী পালিত, জৈন মন্দিরে ভক্তদের ভিড়

আগরতলা, ৩১ মার্চ: মহাবীর জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা ও ভক্তিভরে পালিত হল ২৪-তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের ২৬২৫-তম জন্মবার্ষিকী। এদিন ‘মহাবীর ধর্মীয় ট্রাস্ট’-এর উদ্যোগে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

আগরতলা টাউন হল সংলগ্ন জৈন মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা, প্রার্থনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। ভগবান মহাবীরের জীবনাদর্শ ও অহিংসার বাণী তুলে ধরা হয় উপস্থিত ভক্তদের সামনে।

এদিনের অনুষ্ঠানে শান্তি, সহিষ্ণুতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন আয়োজকরা। ভক্তরা প্রার্থনা ও আরাধনার মাধ্যমে দিনটি পালন করেন।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top