News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খোয়াইয়ে চার বাংলাদেশি আটক, সীমান্ত পেরোতে ১৬ হাজার টাকার লেনদেনের অভিযোগ
Image

খোয়াইয়ে চার বাংলাদেশি আটক, সীমান্ত পেরোতে ১৬ হাজার টাকার লেনদেনের অভিযোগ

আগরতলা, ৩১ মার্চ: বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা থামছেই না। এবার ত্রিপুরার খোয়াই মহাদেবটিলা এলাকায় চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আশারামবাড়ি সীমান্ত দিয়ে চোরা পথে ভারতে প্রবেশ করা ওই চারজনকে আটক করা হয়। অভিযোগ, ভারতীয় ও বাংলাদেশি দালালের মাধ্যমে মোট ১৬ হাজার টাকার বিনিময়ে তারা সীমান্ত অতিক্রম করে।

ঘটনার বিবরণ অনুযায়ী, মঙ্গলবার সকালে ওই চারজন বাংলাদেশি নাগরিক আশারামবাড়ি সীমান্তে পৌঁছায়। সেখান থেকে একটি অটোযোগে খোয়াইয়ের দিকে আসার সময় মহাদেবটিলা এলাকায় সাদা পোশাকের পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের আটক করে খোয়াই থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিদের নাম শ্যামল মিয়া (৫৫), বাড়ি কাকভোলা, মৌলভীবাজার; এছাড়া একই নামে আরেকজন শ্যামল মিয়া (৫৫), হেলাল মিয়া (৪০) এবং আব্দুল বাজিদ সোহাগ (২৪)।

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে, কী উদ্দেশ্যে তারা বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top