News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক সপ্তাহ ধরে বিদ্যুৎ ও পানীয় জল বন্ধ, ক্ষোভে সড়ক অবরোধ
Image

এক সপ্তাহ ধরে বিদ্যুৎ ও পানীয় জল বন্ধ, ক্ষোভে সড়ক অবরোধ

আগরতলা, ৩১ মার্চ: টানা এক সপ্তাহ ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে চরম ভোগান্তির শিকার ফকিরাদোলা পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ, বারবার জানিয়েও সমস্যার কোনও সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বাধ্য হয়ে সোনামুড়া-বক্সনগর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

এলাকাবাসীদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে এলাকায় বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নেতারা শুধু ভোটের সময়ই আসেন, এখন কেউ খোঁজ নিচ্ছেন না—এমনই ক্ষোভ প্রকাশ করেন একাধিক বাসিন্দা। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশ। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করা হয়। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে কিছু সময় পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

এদিকে, দীর্ঘদিন ধরে মৌলিক পরিষেবার অভাবে ক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছেন, সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

Releated Posts

কর্মসংস্থানের খোঁজে ইট ভাঙার কাজে উপজাতি যুবকরা, উঠে এলো প্রত্যন্ত এলাকার বঞ্চনার ছবি

কাঠালিয়া, ১৯ মে : কর্মসংস্থানের তাগিদে প্রত্যন্ত জনজাতি এলাকা ছেড়ে সমতলে এসে ইট ভাঙার কাজে যুক্ত হয়েছেন একাংশ…

ByByTaniya Chakraborty May 19, 2026

আগামীকাল ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট, অনলাইন ওষুধ বিক্রির বিরোধিতায় সরব সংগঠন

খোয়াই, ১৯ মে : অনলাইন ওষুধ বিক্রি বন্ধ এবং কর্পোরেট সংস্থাগুলোর অতিরিক্ত ছাড়ের প্রতিবাদে দেশব্যাপী ২০ মে ২০২৬-এর…

ByByTaniya Chakraborty May 19, 2026

এইচআইভি/এইডস প্রতিরোধে গোমতী জেলা হাসপাতালে ফেসিলিটি ইন্টিগ্রেটেড এআরটি সেন্টারের উদ্বোধন

উদয়পুর, ১৯ মে:- আজ গোমতী জেলা হাসপাতালে নতুন ফেসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সেন্টারের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। গোমতী জেলার…

ByByReshmi Debnath May 19, 2026

পেচারথলে তিপ্রা মথার যোগদান সভা, ৬৭ পরিবারের ২১৫ ভোটারের দলবদল

পেচারথল, ১৯ মে : আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে পেচারথল মহকুমার ডেপাছড়া এলাকায় তিপ্রা মথা দলের উদ্যোগে…

ByByReshmi Debnath May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top