News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মালাকার সমাজকে নিয়ে কটুক্তির অভিযোগে শ্রীবাস দেবের বিরুদ্ধে থানায় ডেপুটেশন, বিক্ষোভ ঊনকোটিতে
Image

মালাকার সমাজকে নিয়ে কটুক্তির অভিযোগে শ্রীবাস দেবের বিরুদ্ধে থানায় ডেপুটেশন, বিক্ষোভ ঊনকোটিতে

কৈলাসহর, ৩১ মার্চ: মালাকার সমাজকে নিয়ে কটুক্তি ও অসাংবিধানিক মন্তব্যের অভিযোগে শ্রীবাস দেবের বিরুদ্ধে সরব হল ঊনকোটি জেলা মালাকার সমাজ উন্নয়ন সমিতি। মঙ্গলবার দুপুরে সংগঠনের সদস্যরা বিক্ষোভ মিছিল করে কৈলাসহর থানার ওসি-র কাছে ডেপুটেশন প্রদান করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিন সমিতির সদস্যরা প্রথমে কৈলাসহর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর মিছিল করে থানায় প্রবেশ করে দায়িত্বরত পুলিশ অফিসার কিঙ্কর পালের হাতে অভিযোগপত্র তুলে দেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক পরেন্দ্র মালাকার, কোষাধ্যক্ষ নেপাল মালাকার, এবং সদস্য মৃন্ময় মালাকার, নিমু মালাকার, বিনয় মালাকার, পরিমল মালাকার, অসীম মালাকারসহ অন্যান্যরা।

ডেপুটেশন শেষে সংগঠনের সম্পাদক পরেন্দ্র মালাকার জানান, উত্তর জেলার কদমতলা থানা এলাকার বাসিন্দা বিপুল দেবের ছেলে শ্রীবাস দেব কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে তিনি গোটা মালাকার সমাজকে নিয়ে কটূক্তি ও অশালীন ভাষায় গালিগালাজ করেন। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বলে অভিযোগ।

তিনি আরও বলেন, মালাকার সমাজের মানুষ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন—ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক ও শিক্ষকসহ বহু পেশায় তারা প্রতিষ্ঠিত। এমন একটি সমাজকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়।

অন্যদিকে, সংগঠনের কোষাধ্যক্ষ নেপাল মালাকার কঠোর ভাষায় অভিযুক্তের নিন্দা করে বলেন, অবিলম্বে শ্রীবাস দেবকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে প্রয়োজনে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি।

সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামী তিন দিনের মধ্যে পুলিশ যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে এবং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top