News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনমালার বিবেক আলোক শিশু তীর্থ প্রাইমারি স্কুলকে ঘিরে বিতর্ক, সাংবাদিক সম্মেলনে স্কুল কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট
Image

কাঞ্চনমালার বিবেক আলোক শিশু তীর্থ প্রাইমারি স্কুলকে ঘিরে বিতর্ক, সাংবাদিক সম্মেলনে স্কুল কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট

আগরতলা, ৩১ মার্চ: কাঞ্চনমালা এলাকার বিবেক আলোক শিশু তীর্থ ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুলকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্ক নিয়ে সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করল স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের পক্ষ থেকে জানানো হয়, পঞ্চম শ্রেণির এক ছাত্রের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময় একটি প্রশাসনিক ভুলের কারণে নম্বরের অসঙ্গতি দেখা দেয়। বিষয়টি অভিভাবকদের নজরে আসার সঙ্গে সঙ্গেই স্কুল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে এবং তা দ্রুত সংশোধন করা হয় স্কুলের প্রিন্সিপাল শ্রীফল শীল জানান এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত প্রশাসনিক ত্রুটি ছিল এবং কোনওভাবেই ছাত্রের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রশ্ন ওঠে না।

তিনি বলেন, স্কুল সবসময় স্বচ্ছতা ও নিয়ম মেনে পরিচালিত হয় এবং ভুল ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে সংশোধন করা হয়েছে। কিন্তু একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ও কুৎসামূলক প্রচার চালানো হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।স্কুল কর্তৃপক্ষের অভিযোগ এলাকার এক ব্যক্তি বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছেন এবং স্কুল বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন যার ফলে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক ছড়িয়েছে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করার এই ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত কাঞ্চনমালা গ্রাম ইউনিয়নের সভাপতি পিন্টু রায় বলেন শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে অযথা উত্তেজনা ছড়ানো সমাজের পক্ষে ক্ষতিকর।

তিনি সকলকে গুজবে কান না দিয়ে আইন ও প্রশাসনের উপর আস্থা রাখার আহ্বান জানান এবং স্কুলের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ করেন স্কুল কর্তৃপক্ষ আরও জানায় ভবিষ্যতে কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য বা অপপ্রচার চালালে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। সত্য ঘটনা সামনে আসার পর বিভ্রান্তি দূর হবে এবং স্কুলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলেই আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Releated Posts

বেহাল বামুটিয়া কালীবাজার, নোংরা পরিবেশ ও অচল শৌচালয়ে ক্ষোভে ক্রেতা-বিক্রেতারা

আগরতলা, ৩ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালীবাজারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Jul 4, 2026

স্বাধীনতার ৭৯ বছর পরও বিশুদ্ধ পানীয় জল অধরা, পাহাড়ি ছড়ার দূষিত জলেই তৃষ্ণা মেটাচ্ছেন নোনাছড়ার বাসিন্দারা

আগরতলা, ৩ জুলাই: একবিংশ শতাব্দীর ডিজিটাল ভারত, উন্নয়নের নানা পরিসংখ্যান আর স্মার্ট গ্রামের স্বপ্নের মাঝেও খোয়াই জেলার তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Jul 4, 2026

১৬তম অর্থ কমিশনের জাতীয় কর্মশালায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করলেন মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর

আগরতলা, ৩ জুলাই: কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৬তম অর্থ কমিশনের সুপারিশ বিষয়ক জাতীয়…

ByByReshmi Debnath Jul 4, 2026

২২ থেকে ২৮ জুলাই খার্চি উৎসব ও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পুজা, উৎসব ও মেলাকে আরও আকর্ষনীয় এবং…

ByByReshmi Debnath Jul 4, 2026
Scroll to Top