News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে কংগ্রেসের জোরদার বাড়ি বাড়ি প্রচার, ইতিবাচক সাড়ার দাবি দলীয় নেতৃত্বের
Image

ধর্মনগরে কংগ্রেসের জোরদার বাড়ি বাড়ি প্রচার, ইতিবাচক সাড়ার দাবি দলীয় নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ মার্চ: আসন্ন ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ক্রমশই তীব্র হয়ে উঠছে রাজনৈতিক তৎপরতা। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সংগঠন শক্তি প্রদর্শন এবং ভোটারদের মন জয় করতে নানা কর্মসূচি গ্রহণ করছে। এই আবহেই কংগ্রেস দলও তাদের প্রচার কর্মসূচিকে আরও জোরদার করেছে।

সোমবার দুপুরে ধর্মনগর শহরের পোস্ট অফিস চৌমুনী এলাকায় কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে এক ব্যাপক বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন দলের কর্মী-সমর্থকরা সংগঠিতভাবে এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং কংগ্রেস প্রার্থীর পক্ষে সমর্থন প্রার্থনা করেন।

এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে স্থানীয় সমস্যা, বেকারত্ব, শিক্ষা ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানান।

প্রচারের সময় সুশান্ত চক্রবর্তী রাজ্যের বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, যে প্রত্যাশা নিয়ে মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছিল, তা বাস্তবায়িত হয়নি। তিনি দাবি করেন, রাজ্যের যুবসমাজ আজ চরম বেকারত্বের শিকার, পাশাপাশি নেশার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। শিক্ষা ব্যবস্থারও অবনতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, কংগ্রেস কর্মীদের দাবি, বাড়ি বাড়ি প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে তারা উল্লেখযোগ্য ইতিবাচক সাড়া পাচ্ছেন। মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে বলেও তাঁদের মত। দলীয় নেতৃত্ব আশাবাদী, আগামী দিনে এই সমর্থনের পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং তার প্রতিফলন ভোটবাক্সে দেখা যাবে।
উল্লেখ্য, ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। শাসক-বিরোধী সব রাজনৈতিক দলই নিজেদের অবস্থান মজবুত করতে মরিয়া হয়ে উঠেছে, ফলে দিন যত এগোচ্ছে, ততই জমে উঠছে নির্বাচনী লড়াই।

Releated Posts

স্বাধীনতার ৭৯ বছর পরও বিশুদ্ধ পানীয় জল অধরা, পাহাড়ি ছড়ার দূষিত জলেই তৃষ্ণা মেটাচ্ছেন নোনাছড়ার বাসিন্দারা

আগরতলা, ৩ জুলাই: একবিংশ শতাব্দীর ডিজিটাল ভারত, উন্নয়নের নানা পরিসংখ্যান আর স্মার্ট গ্রামের স্বপ্নের মাঝেও খোয়াই জেলার তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Jul 4, 2026

১৬তম অর্থ কমিশনের জাতীয় কর্মশালায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করলেন মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর

আগরতলা, ৩ জুলাই: কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৬তম অর্থ কমিশনের সুপারিশ বিষয়ক জাতীয়…

ByByReshmi Debnath Jul 4, 2026

২২ থেকে ২৮ জুলাই খার্চি উৎসব ও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পুজা, উৎসব ও মেলাকে আরও আকর্ষনীয় এবং…

ByByReshmi Debnath Jul 4, 2026

নরসিংগড় ল’ কলেজ নির্মাণস্থলে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: নরসিংগড় ল’ কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থল থেকে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Jul 4, 2026
Scroll to Top