News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিভিপ্যাট ছাড়া ইভিএম ব্যবহারের বিরোধিতা, নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন সিপিআই(এম)-এর
Image

ভিভিপ্যাট ছাড়া ইভিএম ব্যবহারের বিরোধিতা, নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন সিপিআই(এম)-এর

আগরতলা, ৩০ মার্চ: আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে ইভিএম ব্যবহারে স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিল সিপিআই(এম)। রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে এই স্মারকলিপি পেশ করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

তিনি লেখেন, বিভিন্ন রিটার্নিং অফিসারদের মাধ্যমে পরিচালিত ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং (এফএলসি) থেকে জানা যাচ্ছে, ভিভিপ্যাট (ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল) ছাড়া পুরনো ইভিএম মেশিন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে সিপিআই(এম) জানায়, দেশের বিভিন্ন প্রান্তে ইভিএমের কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে এবং বহু বিশেষজ্ঞ এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিভিপ্যাট যুক্ত থাকলেই ভোটারদের আস্থা বাড়ে বলেও দাবি করা হয়।

এছাড়াও তিনি ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার একটি মন্তব্যকে ঘিরে তীব্র আপত্তি জানিয়েছেন। অভিযোগ, ২৮ মার্চ খোয়াই মহকুমার বাচাইবাড়ি কমিউনিটি হলে এক নির্বাচনী সভায় তিনি বলেন, যে কেউ তিপ্রা মথাকে ভোট দেবে, তা বিজেপির পক্ষেই যাবে। এই মন্তব্যকে বিভ্রান্তিকর ও গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী বলে দাবি করেছেন তিনি।

নির্বাচনের অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে কমিশনের কাছে তিনটি দাবি জানানো হয়েছে। ভিভিপ্যাট ছাড়া কোনও ইভিএম ব্যবহার না করা এবং প্রতিটি বুথে ভিভিপ্যাট-সংযুক্ত আধুনিক ইভিএম ব্যবহার নিশ্চিত করা, মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্যের জন্য এফআইআর দায়ের ও তাঁর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা এবং ২৪ মার্চ বামফ্রন্টের উত্থাপিত বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠক আহ্বান করা।

সিপিআই(এম)-এর মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং প্রকৃত জনমত প্রতিফলনের স্বার্থে এই দাবিগুলি জরুরি ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন।

Releated Posts

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top