News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মঙ্গলখালি হত্যাকাণ্ডে এক অভিযুক্ত গ্রেফতার, চারজন পলাতক
Image

মঙ্গলখালি হত্যাকাণ্ডে এক অভিযুক্ত গ্রেফতার, চারজন পলাতক

ধর্মনগর, ২৮ মার্চ : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মঙ্গলখালি গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত প্রায় ১০টা ৩০ মিনিটে ধর্মনগর থানার পুলিশ রাগনা এলাকা থেকে পাঁচ অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অভিযুক্তের নাম জহর উদ্দিন ওরফে সাব উদ্দিন (৪২)। তার বাড়ি মঙ্গলখালি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে। মামলা নম্বর ২০২৬ ডিএমএন ০১৭ অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩-এর বিভিন্ন ধারায় ৩৫১(৩), ১২৬(২), ১০৯(১), ১১৮(২), ৩ ও ৫-এর অধীনে তাকে আটক করা হয়েছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত আরও চারজন অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান জোরদার করেছে।

ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা জানিয়েছেন, খুব দ্রুত বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করা হবে। একই সঙ্গে তিনি নিহতের পরিবার এবং এলাকাবাসীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, ঘটনার পর থেকেই মঙ্গলখালি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Releated Posts

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top