News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাষ্ট্রীয় সালামিতে সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন, আবেগে ভাসছে বিজয়া দশমী
Image

রাষ্ট্রীয় সালামিতে সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন, আবেগে ভাসছে বিজয়া দশমী

আগরতলা, ২৮ মার্চ: আজ বাসন্তী পূজার বিজয়া দশমী। আনন্দ-উচ্ছ্বাসের মাঝেও বিদায়ের বিষণ্ণতায় মণ্ডপে মণ্ডপে ধরা পড়েছে আবেগঘন পরিবেশ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপে দেবীর বরণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঐতিহ্যবাহী আগরতলা দুর্গাবাড়িতেও সকাল থেকে ভক্তদের ঢল নামে।

প্রথা অনুযায়ী, শনিবার সকালে রাষ্ট্রীয় সালামির মধ্য দিয়ে রাজ ঘটকে দুর্গাবাড়ি থেকে রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়। পূজার সকল আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুরু হয় দেবীর বরণ পর্ব। পাশাপাশি, বিবাহিত নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা, যা উৎসবের অন্যতম আকর্ষণ।

পূজা মণ্ডপে মণ্ডপে আজ ছিল আনন্দ ও আবেগের মেলবন্ধন। হাসিমুখে দেবী বাসন্তীকে বিদায় জানিয়ে ভক্তরা মায়ের কাছে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

এদিকে, সন্ধ্যা সাতটা নাগাদ রাষ্ট্রীয় সালামির মাধ্যমে দেবীর প্রতিমা নিরঞ্জন করা হবে বলে জানিয়েছেন প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য। এর মধ্য দিয়েই পরিসমাপ্তি ঘটবে এবারের বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা। এখন অপেক্ষা আরেকটি বছরের, আবার মা আসবেন—এই আশাতেই বিদায় জানালেন আগরতলাবাসী।

Releated Posts

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top