News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা রেল স্টেশনে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ সহ চারজন আটক
Image

আগরতলা রেল স্টেশনে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ সহ চারজন আটক

আগরতলা, ১৮ মার্চ : আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কফ সিরাপ সহ চারজনকে আটক করল রেল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় ৯টা নাগাদ আগরতলা রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পার্কিং এলাকার সামনে সন্দেহভাজন চারজনকে ঘুরাঘুরি করতে দেখে আরপিএফ। তল্লাশি চালিয়ে তাদের ট্রলি ও পিঠব্যাগ থেকে মোট ২১৭ বোতল সন্দেহভাজন নেশাজাতীয় কফ সিরাপ করা হয়। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক প্রায় ৭ লক্ষ টাকা হবে।

আটক ব্যক্তিরা হলেন পঙ্কজ রায় (২৮), সোনু কুমার (২৭), এমডি শাহাজান মিয়া (২৬) এবং আব্দুল হান্নান (৩৬)। এদের মধ্যে দু’জন বিহারের বৈশালী জেলার বাসিন্দা এবং বাকি দু’জন সেপাহিজলা জেলার সোনামুড়া এলাকার বাসিন্দা। আগরতলা জিআরপিএস থানায় এনডিপিএস ধারায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top