News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেজিমারায় তীব্র পানীয় জলের সংকট, রাস্তা অবরোধে জনজীবন বিপর্যস্ত
Image

বেজিমারায় তীব্র পানীয় জলের সংকট, রাস্তা অবরোধে জনজীবন বিপর্যস্ত

বিশালগড়, ১৭ মার্চ : বেজিমারা গ্রাম পঞ্চায়েতের অধীন এসসি কলোনির বাসিন্দারা গত তিন বছর ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনও সমাধান না হওয়ায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে।

এই অবস্থায় মঙ্গলবার সকাল প্রায় ১০টা নাগাদ ক্ষুব্ধ এলাকাবাসী বেজিমারা চুমুহনীতে সোনামুড়া–কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে সড়কের দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

গ্রামবাসীদের অভিযোগ, কেন্দ্র সরকারের “হর ঘর জল” প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও দীর্ঘদিন ধরে সেই জল সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে আছে। ফলে বাধ্য হয়ে বাসিন্দাদের পুকুরের জল সংগ্রহ করে পানীয় ও দৈনন্দিন কাজে ব্যবহার করতে হচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, আন্দোলনের সময় সংশ্লিষ্ট দপ্তরের কোনও আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হননি, যা তাদের ক্ষোভকে আরও বাড়িয়ে দেয়। অবিলম্বে নিয়মিত পানীয় জলের সরবরাহ চালু করা এবং বিকল জল পাম্প মেরামতের দাবি জানিয়েছেন তারা।

গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top