News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচনে সব আসনে জনজাতি প্রার্থী দেওয়ার আহ্বান টিএসএফের
Image

এডিসি নির্বাচনে সব আসনে জনজাতি প্রার্থী দেওয়ার আহ্বান টিএসএফের

আগরতলা, ১৪ মার্চ: আসন্ন স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলকে ২৮টি আসনেই জনজাতি প্রার্থী দেওয়ার আহ্বান জানাল টিএসএফ। তিনটি সাধারণ আসনসহ প্রতিটি আসনে স্থানীয় জনজাতি প্রার্থী দেওয়ার দাবি জানায় সংগঠনটি।

আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে টিএসএফের সহ-সভাপতি জন দেববর্মা বলেন, ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলের ২৪৪(২) এবং ২৭৫(১) অনুচ্ছেদের মাধ্যমে ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকায় স্বশাসনের অধিকার দেওয়া হয়েছে। এডিসি ব্যবস্থার মূল উদ্দেশ্যই হল জনজাতি সম্প্রদায়ের জমি, সংস্কৃতি এবং প্রথা রক্ষা করা।

তিনি বলেন, জনজাতি অধ্যুষিত এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা ও বাস্তবতা একজন জনজাতি প্রতিনিধিই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন এবং সেগুলোর সমাধানে কার্যকর ভূমিকা নিতে পারবেন।

সিপিআই(এম)-এর প্রার্থী তালিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মনু-ছৈলেংটা মতো এলাকায় অ-আদিবাসী প্রার্থী দেওয়া হয়েছে। ওইসব এলাকায় যেখানে অধিকাংশ মানুষ জনজাতি সম্প্রদায়ভুক্ত, সেখানে ওই প্রার্থীরা মানুষের সঙ্গে কতটা সংযোগ স্থাপন করতে পারবেন তা নিয়ে আমাদের আশঙ্কা রয়েছে, তিনি মন্তব্য করেন।

তবে টিএসএফের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, সংগঠনের সাধারণ মানুষের প্রতি কোনো বিরূপ মনোভাব নেই। বরং জনজাতি জনগোষ্ঠীর সমস্যা ও স্বার্থ রক্ষার স্বার্থেই এই আহ্বান জানানো হয়েছে।

এদিন সিপিআই(এম)-কে তাদের প্রার্থী তালিকা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে টিএসএফ। পাশাপাশি কংগ্রেস, আইপিএফটি, তিপরা মথা এবং বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আসন্ন এডিসি নির্বাচনে সব আসনে জনজাতি প্রার্থী দেওয়ার জন্য অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানায়।

Releated Posts

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

১৩১তম সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে ত্রিপুরা বিধানসভায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরা বিধানসভার একটি এক দিনের বিশেষ অধিবেশন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে ভারতীয়…

ByByReshmi Debnath Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top