News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনৈতিক কার্যকলাপের অভিযোগে ঊনকোটি জেলার জেলা সভাপতি সাময়িক বরখাস্ত
Image

অনৈতিক কার্যকলাপের অভিযোগে ঊনকোটি জেলার জেলা সভাপতি সাময়িক বরখাস্ত

আগরতলা, ১২ মার্চ : অনৈতিক কার্যকলাপের অভিযোগে উত্তর ত্রিপুরার ঊনকোটি জেলার বিজেপির বিজেওয়াইএম-এর জেলা সভাপতি অরূপ ধরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রদেশ বিজেপির জেনারেল সেক্রেটারি অমিত রক্ষিত নোটিশ জারি করেছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়। এরপর ভারতীয় জনতা পার্টি–এর ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশে সংশ্লিষ্ট তাকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে।

এ বিষয়ে জারি করা নির্দেশে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে, যা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। তাই লিখিত ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত রাখা হবে।

অভিযুক্ত নেতাকে আগামী ১৮ মার্চের মধ্যে আগরতলার প্রদেশ কার্যালয়ে লিখিতভাবে নিজের ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে দলীয় সংবিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top