News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতি এলাকার উন্নয়ন ছাড়া সমগ্র রাজ্যের উন্নয়ন করা সম্ভব নয়: কৃষিমন্ত্রী
Image

জনজাতি এলাকার উন্নয়ন ছাড়া সমগ্র রাজ্যের উন্নয়ন করা সম্ভব নয়: কৃষিমন্ত্রী

আগরতলা, ১১ মার্চ: জনজাতি এলাকার উন্নয়ন ছাড়া সমগ্র রাজ্যের উন্নয়ন করা সম্ভব নয়। এ বিষয়টি মাথায় রেখে রাজ্যের বর্তমান সরকার জনজাতি এলাকার উন্নয়নে বিশেষ নজর দিয়েছে। আজ মোহনপুর পুর পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে মোহনপুর এবং লেফুঙ্গা ব্লক এলাকার ৬৫০ জন সুবিধাভোগীর হাতে সুতা তুলে দেওয়া হয়।

কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, জনজাতিদের আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার কাজ চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জনজাতি এলাকার বিদ্যালয়গুলিতে স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে।
ইংরেজি, বিজ্ঞান, অংকে দূর্বল ছাত্রছাত্রীদের জন্যে ১০ মাসের কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে এইজন্যে বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে মোট ২৯টি বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। ২২টি হোস্টেলের নির্মাণ কাজ চলছে এবং আরও ৪৭টি হোস্টেলের নির্মাণ কাজ শুরু করা হবে। তিনি বলেন, রাজ্যের জন্যে ২১টি একলব্য বিদ্যালয় মঞ্জুর করা হয়েছে। এরমধ্যে ১২টি একলব্য স্কুল চালু হয়ে গেছে। এক দু বছরের মধ্যে অবশিষ্টগুলিও চালু হয়ে যাবে। জনজাতি এলাকায় খেলাধুলার মানোন্নয়নের জন্যে ৩টি সিন্থেটিক ফুটবল মাঠ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, জনজাতি এলাকার উন্নয়ন না হলে সবকা সাথ সবকা বিকাশ শ্লোগান কার্যকর হবেনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সরকার জনজাতিদের সার্বিক কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করছে। পাছড়া, রিসা ইত্যাদি তৈরি করার জন্যে জনজাতি মহিলাদের ১.৫ কেজি করে সুতা বিতরণ করা হচ্ছে। জনজাতি ছেলেমেয়েদের শিক্ষার উন্নয়নের জন্যে নবোদয়, একলব্য স্কুল, কলেজ খোলা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই সিমনার নতুনবাজারে একলব্য স্কুল চালু করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সজল দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেফুঙ্গা বিএসি’র চেয়ারম্যান রনবীর দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ এবং ভাইস চেয়ারপার্সন শংকর দেব, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য জয়লাল দাস, মোহনপুর এসটি বোর্ডিং হাউস কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা, সমাজসেবী কার্তিক আচার্য প্রমুখ।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top