News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর উপনির্বাচন ঘিরে প্রচার শুরু বাম প্রার্থী অমিতাভ দত্তের
Image

ধর্মনগর উপনির্বাচন ঘিরে প্রচার শুরু বাম প্রার্থী অমিতাভ দত্তের

ধর্মনগর, ১১ মার্চ: ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে প্রচার শুরু করলেন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্ত। মঙ্গলবার থেকে তিনি দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ শুরু করেন।

উল্লেখ্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণের পর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসনটি শূন্য হয়ে পড়ে। নির্বাচন কমিশন এখনও উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না করলেও তার আগেই বামফ্রন্ট এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছে। প্রাক্তন বিধায়ক, সিপিআই(এম)-এর সম্পাদকমণ্ডলীর সদস্য এবং দলের উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্তকে প্রার্থী করেছে দল।

এদিন বাড়ি বাড়ি প্রচারের সময় অমিতাভ দত্ত বলেন, ২০১৮ সাল থেকে রাজ্যে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাধারণ মানুষ ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছেন। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য তিনি বিভিন্ন বুথের ভোটারদের কাছে বামফ্রন্ট প্রার্থীকে সমর্থন জানানোর আবেদন জানান।

তিনি আরও বলেন, রাজ্যে নারীদের উপর নির্যাতন বন্ধ করা এবং হতাশাগ্রস্ত বেকার যুবকদের নতুন আশার পথ দেখানোর জন্য আসন্ন উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তখন সিপিআই(এম) কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছিল। তবে এবার সেই জোট সমীকরণ থেকে সরে এসে সিপিআই(এম) নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আগেই জানিয়েছিলেন, এই উপনির্বাচনে কংগ্রেসও প্রার্থী দেবে। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে উপনির্বাচনে সিপিআই(এম) ভোটারদের মনে কতটা প্রভাব ফেলতে পারবে, তা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top