News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাড়ির উঠোন খুঁড়ে উদ্ধার ২৫ কেজি গাঁজা, আটক গৃহকর্তা
Image

বাড়ির উঠোন খুঁড়ে উদ্ধার ২৫ কেজি গাঁজা, আটক গৃহকর্তা

কাঠালিয়া, ১১ মার্চ : গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির উঠানের মাটির নিচ থেকে বস্তাবন্দি প্রায় ২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনায় বাড়ির মালিক মঞ্জিল হোসেন (৪২)-কে আটক করেছে যাত্রাপুর থানার পুলিশ। ঘটনাটি কাঠালিয়া পঞ্চায়েত এলাকার খাদ্যাখলা গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার দিকে যাত্রাপুর থানার পুলিশের কাছে গোপন খবর আসে যে খাদ্যাখলা গ্রামের বাসিন্দা মঞ্জিল হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রয়েছে। খবর পাওয়ার পর রাত প্রায় আটটার দিকে যাত্রাপুর থানার ওসি সিতিকণ্ঠ বর্ধনের নেতৃত্বে দুই সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী ও প্রসেনজিৎ দেবনাথসহ পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে অভিযানে নামেন।

পুলিশ বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালালে দীর্ঘ খোঁজাখুঁজির পর বাড়ির উঠানের মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় প্রায় ২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এরপরই বাড়ির মালিক মঞ্জিল হোসেনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

যাত্রাপুর থানার ওসি সিতিকণ্ঠ বর্ধন জানান, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক মজুদ করে বিভিন্ন স্থানে পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে সোনামুড়া আদালতে তোলা হবে।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top