News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড় বাইপাসে অভিযানে ওয়াগনার গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
Image

বিশালগড় বাইপাসে অভিযানে ওয়াগনার গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক

বিশালগড়, ৪ মার্চ: বিশালগড় বাইপাসে অভিযান চালিয়ে ওয়াগনার গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার সোনামুড়া বেজিমারার সাদ্দাম হোসেন।

বিশালগড়ে আবারও বড়সড় সাফল্য পেল বিশালগড় থানা পুলিশ। বাইপাস সড়কে সন্দেহভাজন একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সোনামুড়া বেজিমারা এলাকার কুখ্যাত নেশা কারবারি সাদ্দাম হোসেনকে।

পুলিশ সূত্রে জানা যায়  গোপন সূত্রে খবর পেয়ে বিশালগড় থানার ওসি বিজয় দাস এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাইপাস সড়কে সন্দেহজনকভাবে চলাচল করা একটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়  যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকারও বেশি ধৃত সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে নেশা কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে  এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বিশালগড় থানার এই সফল অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং মাদকবিরোধী অভিযানে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top